বিজেপি কর্মী খুনের মামলায় এবার সিবিআই-এর সম্মুখে নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট
দি নিউজ লায়নঃ ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে সিবিআই এবার বিজেপি কর্মীর হত্যার ঘটনায় ভোটের সময় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে তলব করল। সেই মতো বৃহস্পতিবার হলদিয়ার সিপিটি গেস্টহাউজে হাজিরা দেন তিনি। গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি রক্তাক্ত হয় নন্দীগ্রামও। এলাকার চিল্লাগ্রামে বিজেপি কর্মীদের ওপর হামলা ও তাঁদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই হামলায় গুরুতর আহত হন বিজেপি কর্মী দেবব্রত মাইতি।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনিত হলে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতাল ও কলকাতার এসএসকেএম হাসপাতালে। ১৩ মে মৃত্যু হয় তাঁর।
এদিকে ঘটনার তদন্তে নেমে গত ৩১ অগাস্ট চিল্লাগ্রামে যান সিবিআই আধিকারিকরা। সেখানে নিহত দেবব্রত মাইতির পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এরপরেই শেখ সুফিয়ানকে তলব করা হয়। সেই মতো এদিন হলদিয়ার সিপিটি গেস্টহাউজে হাজির হন শেখ সুফিয়ান।

Post a Comment